নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে শিল্প ও বণিক সমিতির ৭৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নন্দীগ্রাম ফিলিং স্টেশন চত্বরে সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে সমিতির প্রচার সম্পাদক ফারুকুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি একেএম ফজলুল হক কাসেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাবান আলী, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, দপ্তর সম্পাদক পিয়ার আলী, কর্যকরী সদস্য আব্দুল জলিল ও আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

এরপর সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদার সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। তিনি সমিতির আয়-ব্যয়ের হিসাব, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এসময় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Ads