নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রামে ৭৫০ মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামে এক কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা ব্যয়ে ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়ক হতে বৈলগ্রামের বিটুর বাড়ি পর্যন্ত ২শ মিটার, ফটিকের বাড়ি পর্যন্ত ২১০ মিটার এবং একই গ্রামের ইউনুসের পুকুর পাড় হতে কবর স্থান পর্যন্ত ৩৪০ মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপির নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads