নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড, ডা. শামিম জাফর সনেট, ডা. সামিউল হক, ডা. জ্যোতিময় কবিরাজ এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসেম আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

Ads