উলিপুরে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবন উদ্বোধন

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
উলিপুরে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবন উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এর নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে ৩ তলা বিশিষ্ট নতুন ভবনে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এর নতুন কার্যক্রম উদ্বোধন করা হয়। নতুন কিছু আধুনিক যন্ত্রপাতির সংযোজন করে ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী ও পরিচালক মোঃ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আহমদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ আমজাদ হোসেন, ষষ্ঠী কুমার সরকার।

১০০% ডিজিটাল এক্সরে মেশিন, বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা ও নির্ভুল রোগ নির্ণয়ের অঙ্গীকার নিয়ে নতুন করে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এর যাত্রা শুরু করল বলে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান।

Ads