খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ১১ জন অন্তর্ভুক্ত

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ১১ জন অন্তর্ভুক্ত

খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ০ ৮ আগস্ট বেলা ১১ টার সময় খুলনা শহীদ হাদিস পার্ক আঙ্গিনা ভবনের ৪র্থ তলায় সংগঠনের কার্যালয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী।

সভায় প্রেসক্লাবের শৃঙ্খলা, নিয়ম-নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কয়েকজন সদস্যকে বহিষ্কারের পর সৃষ্ট শূন্যপদে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বহিষ্কারের পর নতুন সদস্য নিয়োগের জন্য খুলনা মফস্বল প্রেসক্লাবের কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে। নুতন সদস্য হওয়ার জন্য ৫০ টির অধিক সদস্য ফরম জমা পড়ে। জমাকৃত ফরমগুলো যাচাই-বাছাইয়ের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের নির্দেশনায় মহিদুল ইসলাম শাহীন ও নজরুল ইসলাম নবীনের নেতৃত্বে ৯ সদস্যর একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।

কমিটি সকল আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে ১১ জনকে নতুন সদস্য হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করে।

মতবিনিময় সভায় অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব একটি পেশাজীবী সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন। এখানে কোনো অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না।

খুলনা মফস্বল প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন: সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল, মোঃ কামরুল ইসলাম,
মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম,অমলেন্দু বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম, মোঃ রিপন হোসেন।

কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু,আলী ইমরাজ জুয়েল,

সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু।

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়,ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ মহলদার,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার,বাবু অধিকারী,মোঃ আল-আমিন, অলি আমিন হক,মোঃ শাওন প্রমুখ।

Ads