জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
জয়পুরহাটে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​শনিবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট শহরের হাজী মাদ্রাসা রোডস্থ এসো কার্নিভাল সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সহ সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, এসো’-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদিরসহ প্রমূখ।

​পরিচিতি সভায় নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জ্বালানি খাতের নানা সমস্যা, গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

Ads