দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:২০ অপরাহ্ণ
দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

মুখে বিয়ের কথা বলে মেঘা-নাহিয়ানকে তাদের বাবা-মা বাড়ি ফিরিয়ে আনলেও, নেপথ্যে চলে দুজনকে আলাদা করার গোপন ষড়যন্ত্র। শাফায়েত যখন রাশার সাথে নাহিয়ানের বিয়ে দিতে চায়, তখন গুন্ডাদের হাত থেকে ছেলেকে বাঁচানোর কারণে মেঘাকেই পুত্রবধূ হিসেবে চায় নাহিয়ানের মা লুবনা।

এদিকে মাহির কাছে চাচা আর নাহিয়ানের বাবার চক্রান্তের কথা জেনে মেঘা যখন নাহিয়ানের বাড়ি যায়, তখন রাশার মায়ের সাথে মেঘা মুখোমুখি হয়। সেখানে সে দেখে নাহিয়ানের সাথে তার বিয়ে নিয়ে সত্যি এক জটিলতা তৈরি হয়েছে এবং রাশার সাথেই নাহিয়ানের বিয়ের কথাবার্তা চলছে। একদিকে নিজের ভালোবাসার মানুষ মেঘা, অন্যদিকে রাশার প্রতি পুরো পরিবারের চাপ— এমন কঠিন সংকটে পড়ে নাহিয়ান এখন কী করবে?

এই সাপ্তাহের গল্প: নাহিয়ান আবারও বাড়ি ছেড়ে চলে যায়। ছেলের এমন আচরণে বাবা শাফায়েত রশীদ প্রচুর রেগে যায়। এরই মধ্যে হাবিব নামের একজন নাহিয়ানের পিয়নের চাকরি করার একটি ভিডিও শাফায়াতের মোবাইলে পাঠালে ভিডিওটি দেখে তার রাগ ও হতাশা আরও বেড়ে যায়। এদিকে, মেঘার মা তার মেয়ের কাছে ফিরে আসায় মা- মেয়েতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঠিক তখনই নাহিয়ান ফিরে এসে মেঘার মাকে দেখে চমকে যায়। মেঘার মা কি ওদের একসাথে থাকা মেনে নিবে নাকি মেঘাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে? প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯ টা ৩০ মিনিটে ।

 

Ads