মাগুরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
মাগুরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।

সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর এ নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানবৃদ প্রমুখ।

সভায় মাদক,অনলাইন জুয়া,বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয় গুলির প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার আহবান জানান। সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads