সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক প্রয়াত আমিনুল ইসলাম এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক প্রয়াত আমিনুল ইসলাম এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সিরাজগঞ্জের মুক্ত স্কাউট সংগঠন অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা প্রয়াত সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার সময় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং দিলীপ গৌড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার সাংবাদিক আমিনুল ইসলাম ,সংগঠসনের সম্পাদক হোসেন আলী ছোট্ট।

এ সময় বক্তারা প্রয়াত ও সাবেক জেলা প্রশাসক ও অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার কর্মময় জীবনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে বক্তারা। পরে স্থানীয় তাহফীযুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Ads