যশোর জেলা ক্যাটারিং এসোসিয়েশনের নেতৃত্বে সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক নান্নু আবীর

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
যশোর জেলা ক্যাটারিং এসোসিয়েশনের নেতৃত্বে সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক নান্নু আবীর

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নির্বাচনে সভাপতি পদে ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন। তার প্রতিদ্বন্দ্বী লিটু আনাম পেয়েছেন ১১ ভোট।সাধারণ সম্পাদক পদে নান্নু আবীর ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সামিউল আলীম সৌরভ পেয়েছেন ৭ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সুমন হোসেন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল আমিন পেয়েছেন ১২ ভোট।

এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সহসভাপতি পদে আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে এম. ই. এ. মুন্না বাসার এবং কার্যকরী সদস্য পদে অনিমেষ দাস, শরিফুল ইসলাম জুনিয়র ও পাপ্পু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচনী কমিশনার ডা. স্বপন বিশ্বাস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এম. ই. এ. মুন্না বাসার, মো. হীরা, মো. ইমরান চৌধুরী (কাজল বাবুর্চি), মো. ফকরুল হোসেন, আলমগীর হোসেন ও হাসান আব্দুর রব (মান্তু)।

নির্বাচনের মাধ্যমে যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হওয়ায় সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Ads