আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি – ভারতের সহকারি হাইকমিশনার

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি – ভারতের সহকারি হাইকমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি আরো উন্নত করতে আমরা আমাদের সেবাটা দিয়ে যাব।

রবিবার দুপুরে হিলি সীমান্তের চেকপোষ্ট গেট সংলগ্ন ডাকবাংলোয় হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের আয়োজনে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন,দুদেশের মধ্যে যে সম্পর্ক আছে,দুদেশের সরকারের মধ্যে যে সম্পর্ক আছে জনগণের সঙ্গে জনগণের কন্টাক্ট আছে,দুদেশের নাগরিকদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আছে,সেই সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য দুদেশের আমদানি রফতানিকারক ব্যবসায়িকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

দুদেশের আমদানিকারক ও রফতানিকারক ব্যবসায়ীরা খুব ভালো কাজ করছেন। আমাদের যে সম্পর্ক বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক,অর্থনৈতিক ও বাণিজ্যিক সংযোগ,পিপল টু পিপল সম্পর্ক আরও জোরদার করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই।

আপনারা দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে দারুণ কাজ করছেন। ভবিষ্যতে আপনারা এটি অব্যাহত রাখবেন আমরা সব ধরনের সহায়তা প্রদান করব। বন্দর দিয়ে ব্যবসা বাড়ানো যায় কি না দুদেশের ব্যবসায়ীরা সেই ই”ছা প্রকাশ করেছেন। এটি একটি ভালো চিন্তাভাবনা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এটি অর্জিত হবে। এর আগে তিনি হিলি সীমান্তের চেকপোষ্ট গেট এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি বিজিবি ও বিএসএফের কর্মকান্ড পরিদর্শন করেন। পরবর্তীতে সেখানে দুদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভে”ছা জানানো হয়। এসময় সেখানে হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক শাহিনুর ইসলামসহ আমদানিকারক ও রফতানিকারকগন উপস্থিত ছিলেন।

 

Ads