ঝিনাইদহে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ঝিনাইদহে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

ঝিনাইদহে সাড়ে তিন বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার ঝিনাইদহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় দেন।

২০২৫ সালের ৩ ডিসেম্বর পবহাটি গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাবা। ওই রাতেই প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মাসুমের স্ত্রী শান্তনাকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২৭ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শান্তনাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সর্বোচ্চ শাস্তির জন্য আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Ads