সিরাজগঞ্জে সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নবাসির আয়োজনে মঙ্গলবার বিকালে ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে এ প্রতিবাদসভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল এর বড়ভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভায় ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং সাবেক ইউপি চেয়ারম্যান বকুলের ওপর খোকশাবাড়ি ফেরিঘাট এলাকায় একদল দুস্কৃতকারী হামলা করে। এরই প্রতিবাদে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচারের দাবি জানান কবি মোহন রায়হানসহ অন্যানন্যরা।

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মি সাবেক ইউপি সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Ads