নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭ সেপ্টেস্বর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেটে এলাকায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ প্রমুখ। এসময় উপজেলা ও পৌর ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads