মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সদর উপজেলা পর্বের পরিসমাপ্তি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সদর উপজেলা পর্বের পরিসমাপ্তি

মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাগুরা সদর উপজেলা পর্বের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নারী বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কুচিয়ামোড়া ইউনিয়ন এবং রানার্সআপ হয়েছে কঁচুন্দি ইউনিয়ন।বালক বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বগিয়া ইউনিয়ন এবং রানার্সআপ হয়েছে কুচিয়ামোড়া ইউনিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

কাবাডি শুধু একটি খেলা নয়—এটি আমাদের ঐতিহ্য, শৃঙ্খলা, ঐক্য ও তারুণ্যের শক্তির প্রতিচ্ছবি। মাঠের এই প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। তারা ছাড়বে মাদক মোবাইল আশক্তি, সুস্থ্য সমাজ গঠনে রাখবে অবদান এমনটাই প্রত্যাশা মাগুরা পুলিশের।

বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। মাগুরা পুলিশ সমাজ থেকে মাদক, জুয়াসহ অসামাজিক কর্মকান্ড নির্মুল করতে কাজ করে যাবে। আর এ জন্য জনগনের সহযোগিতা কামনা করেন তারা।

Ads