মাগুরায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
মাগুরায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ৯ জন মনোনীত প্রশিক্ষণার্থী কর্মকর্তা ৫ অক্টোবর মাগুরা জেলা পুলিশ পরিদর্শন করেন।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে আগত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

পরবর্তীতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সামনে মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ এবং মাগুরা জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, কার্যক্রম, অর্জন ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটি পূর্ণাঙ্গ তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশনে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মাগুরা জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

এ সময় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পাশাপাশি জনবান্ধব, পেশাদার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে মাগুরা জেলা পুলিশের ভূমিকা সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।

মাঠ সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর জ্ঞান অর্জনের সুযোগ লাভ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল), মাগুরা; সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Ads