তানোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
তানোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ডের কার্য্যক্রমের দেশ ব্যাপি তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক যোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তানোর উপজেলা প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে থেকে সম্পৃক্ত হয়।

কার্যক্রমের পরে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল হক, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন ।

এসময় আরো উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, কৃষকদল নেতা আব্দুর রাশিদ, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাদারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, বিএনপি নেতা ওবায়দুল, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর গোল্লা পাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, মডেল প্রেসক্লাবে সভাপতি আব্দুস সবুর, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কামারগাঁ ইউপি যুবদলের আহবায়ক সেন্টু প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সহায়তা করেন আইটিসি অফিসার জাহাঙ্গীর আলম।

Ads