ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকা- ও ভূমিকম্প বিষয়ক মহড়া

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকা- ও ভূমিকম্প বিষয়ক মহড়া

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে অগ্নিকা- ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন, ঝিনাইদহের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, পিএএ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোসফেকুর রহমান, অধ্যক্ষ নাহিদ আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

মহড়ায় অগ্নিকা- ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় করণীয়, জরুরি মুহূর্তে নিরাপদে অবস্থান গ্রহণ, উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষকে সচেতন করে তোলা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

Ads