এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর প্রতিনিধি(কুমিল্লা) ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সোহেল আহমেদ বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মির্জা হাশেম, আলাউদ্দিন, ইকবাল এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Ads