মাগুরার মহম্মদপুরে প্রতিবাদ মিছিল

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুরে প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং ঢাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বাসভবনে ককটেল হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মহম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।৷ বিক্ষোভ মিছিলে মৈমুর আলী মৃধা, মতিউর রহমান, মিজানুর রহমান কাবুল, ইউনুস আলী নেতৃত্ব দেন।

Ads