নাটোরে”জয় বাংলা”স্লোগান দিয়ে আগুন, বিস্ফারিত ককটেল ও পিস্তল স্বদৃশ্য বস্তু উদ্ধার

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
নাটোরে”জয় বাংলা”স্লোগান দিয়ে আগুন, বিস্ফারিত ককটেল ও পিস্তল স্বদৃশ্য বস্তু উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে”জয় বাংলা”স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

​১৮ নভেম্বর (মঙ্গলবার) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে”জয় বাংলা” স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি স্থানীয় বাসিন্দারা দেখতে পান। পরে জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন,তারা ঘটনাটাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান এবং এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হোন। ঘটনাস্থল থেকে পিস্তল স্বদৃশ্য ও ককটেল স্বদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে এলাকায় নলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর সর্তক অবস্থানে ছিলো নলডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Ads