তানোরের দরগাডাংগা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
তানোরের দরগাডাংগা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন ইউপির দরগাডাংগা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে পেট্রোল ছিটিয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। তবে বাজারের নৈশ প্রহরীর প্রচেষ্টায় আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে করে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণের মাঝে এক প্রকার উৎকন্ঠা বিরাজ করছে।

জানা গেছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আ”লীগ লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে একর্মসূচির ডাক দেয়। কর্মসূচি সফল করতে ইউনিয়ন এলাকায় পার্টি অফিস ও ঘরবাড়ি জালিয়ে দেয়ার নির্দেশনা দেয় পালিয়ে থাকা নেতারা। তারই অংশ হিসেবে উপজেলার কলমা ইউপির দরগাডাংগা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দেয়া হয়।

এর আগে ইউপির আজিজপুর মোড়ে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। পার্টি অফিস পুড়ে যায়। ওই রাতেই বনকেশর ব্রীজ ঘাট স্কুলের মুল ফটকে তালা লাগিয়ে জয় বাংলা স্লোগান দেয়া হয়। এঘটনায় নৈশ প্রহরী সিরাজুল কে শোকজ করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান প্রধান শিক্ষক আলহাজ্ব হামিদুর রহমান।

এছাড়াও কামারগাঁ বাজারে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার করা হয়, এরপরদিন ধানুরা, চকসাজুড়িয়া সীমান্ত রাস্তায় মশাল মিছিল করা হয়। তানোর পৌর সদরের ডাকবাংলোর দেয়ালে গত শনিবার দিবাগত রাতে ওয়াল রাইটিং করা হয়। রাতে লিখার পর পরদিন রবিবার দিন রাত লিখাটা বহাল থাকে। পরদিন সোমবার লিখার উপরে রং দিয়ে মিসিয়ে দেয় কেয়ারটেকার জুয়েল। তার কাছে জানতে চাওয়া হয় প্রায় ৩০ ঘন্টার অধিক সময় দেয়ালে লিখা থাকলেও কোন ব্যবস্থা হয়নি কেন তিনি জানান, আমি লিখা দেখিনি। দেখার পর কর্তৃপক্ষের সাথে কথা বলার পর এভাবে রং দিয়ে মিসিয়ে দিতে বলেছে।

কলমা ইউপি বিএনপির নেতারা জানান, দরগাডাংগা বাজারে টিন সেটের অফিসে সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বসে দলীয় কার্যক্রম পরিচালনা করত। সেটাকেই টার্গেট করে আগুন দেয়া হয়েছিল। তবে আগুন দেয়ার সাথে সাথে বাজারের নৈশ প্রহরী টের পেয়ে ছুটে আসে। তাঁকে দেখে আগুন পেট্রোলের বতন ফেলে পালিয়ে যায়। তাদের দরগাডাংগা স্কুলের গেট পর্যন্ত তাড়ানি দেয়। বাজারের জনগণের সহায়তায় আগুন নিভানো হয়। বাহিরে থাকা দলীয় ব্যানার পুড়ে যায়। তেমন ক্ষয় ক্ষতি হয়নি। কিন্তু বাজার ব্যবসায়ী ও সাধারণের মাঝে এক প্রকার আতঙ ছড়িয়ে পড়েছে।

সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনরা একের পর এক অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাই। আসলে তারা তো সন্ত্রাসী সংগঠন। তার প্রমান এসব। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান,আগুন দেয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয় নি। তনে ঘটনা নিয়ে তদন্ত চলমান রয়েছে।

Ads