ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক প্রতিনিধি (সুনামগঞ্জ)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন

সুনামগঞ্জের ছাতকে আজ ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল। পাশাপাশি শত শত মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন সংগঠনের দায়িত্বশীল ও কর্মীরা।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে এ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর।

জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রচার, আত্মশুদ্ধি অর্জন, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ভূমিকা পালন করে আসছে সংগঠন দুটি।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে ইসলামী আদর্শ, আত্মশুদ্ধি, সুন্নিয়তের চেতনা এবং ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি ও সাংগঠনিক কর্মধারাকে আরও বেগবান করা সম্ভব হবে।
সম্মেলনকে ঘিরে ছাতকের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠন দুটির অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গত ১১ ন‌ভেম্বর সাংবা‌দিকবৃন্দ স‌ঙ্গে মত‌বি‌নিয়ম সভা ক‌রেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ,সভাপ‌তি সা‌বেক ভাইন্স‌ চেয়ারম‌্যান কাজী মাওলানা আব্দুস সামাদের অ‌ফিসে অনু‌ষ্টিত হ‌য়। গত বুধবার বাদ আসর উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্টে অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

সম্মেলন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা সহসভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান।

এছাড়াও মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে কাজ করছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাতকে একটি স্মরণকালের বৃহৎ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।

Ads