ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম

আগামী দুই বছরের জন্য ঠাকুরগাঁওয়ে ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিঠু ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের(TOJA)সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি: জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক: মামুনুর রশীদ বকুল, সাংগঠনিক সম্পাদক: আল আমিন, দপ্তর সম্পাদক: এসএম রুবেল, অর্থ সম্পাদক- মনি রঞ্জন দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোহানুর রহমান, ক্রীড়া সম্পাদক- মোঃ আলমগীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মানিক ইসলাম নির্বাহী সদস্য- লিলিয়া রানী, মাসুদ রানা ও পরেশ চন্দ্র রায়।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েয়নের সভাপতি শাকিল আহমেদ।

নবনির্বাচিত ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ বলেন, ভুল্লী অঞ্চলের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং অপসাংবাদিকতা রোধে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এজন্য সকলের সহযোগিতা চাই৷ সেই সাথে এই কমিটি অনুমোদন দেওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে এলাকার সকল গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

 

Ads