নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ছে: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ছে: নৌপরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর বসিলায় ‘রান ফর ক্লিন রিভার’ প্রতিপাদ্যে বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান–এর ম্যারাথন দৌড় অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে নদী নিয়ে আলাদাভাবে ভাবতে না হলেও বাংলাদেশে নদী রক্ষা করতে রীতিমতো যুদ্ধ করতে হয়।

মন্ত্রী বলেন, ‘সরকারি জমি দখল ও নদীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

রাজধানীর পাঁচটি নদী সংরক্ষণ ও ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নদী দখল ও দূষণমুক্ত করে নিয়মিত চক্রাকারে নৌযান চলাচল, নদীর সংযোগ স্থাপন এবং দুই পাড়ে হাঁটার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads