হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব বাংলাদেশী : হুইপ দুলু

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব বাংলাদেশী : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাংলাদেশী।

​আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আমি সবাইকে অনুরোধ করব আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ।

আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র বাংলাদেশ। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। এটাই হচ্ছে আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী আনন্দ ভবনে শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম , পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরি হাবু, সাধারন সম্পাদক সুজিত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ads