ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারে খুশি রোনালদোর মা

স্পোর্টস ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারে খুশি রোনালদোর মা

মা দোলোরেস আভেইরোর সঙ্গে রোনালদো। ফাইল ছবি (রয়টার্স)

ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর গত শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে রোনালদোকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি রোনালদো।

অবশ্য রোনালদো না থাকলেও ৪১ বছর বয়সী এ মহাতারকার সম্মানে বিশেষ আয়োজনের ব্যবস্থা করে ফেডারেশন। কিন্তু সেই বিশেষ ম্যাচে ফলটা পক্ষে যায়নি জর্জ জেসুসের দলের। ডেনমার্কের কাছে হেরেছে ৪-১ ব্যবধানে।

ওই ম্যাচের ফল নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। পর্তুগাল দলের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে রোনালদোর মা জানিয়েছেন, পর্তুগালের হারে তিনি খুব খুশি হয়েছেন। সংবাদমাধ্যম বি-টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রোনালদোর মা।

তবে দোলোরেস আভেইরো এটাও জানিয়েছেন, পর্তুগালের হারে রোনালদো কষ্ট পেয়েছেন। রোনালদোর মায়ের ভাষায়, ‘অবশ্যই ক্রিস্টিয়ানো (রোনালদো) কষ্ট পেয়েছে। ওর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমিও এতে ভীষণ ক্ষুব্ধ। ডেনমার্কের কাছে পর্তুগালের হারটা প্রাপ্য ছিল। আর এই হারে আমি খুশি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে সম্মান জানিয়ে যে আয়োজন করার কথা ছিল, সেটা ওর অনুপস্থিতিতে নয়, ওর সামনেই করা উচিত ছিল। তবে ওকে স্পোর্টিংয়ে (লিসবনে) সম্মান জানানো হবে। এখানে ওর যথাযথ মূল্যায়ন করা হয়।

রোনালদোর মা আরও অভিযোগ করেন, জাতীয় দলে রোনালদো পর্যাপ্ত সম্মান পাননি। এমনকি সতীর্থরাও রোনালদোকে বিভিন্নভাবে অপমান করেছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে দোলোরেস বলেছেন, ‘জাতীয় দলে সে (রোনালদো) যথাযথ সম্মান পায়নি, এমনকি সতীর্থদের কাছ থেকেও নয়।

Ads