হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় পলাতক শক্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় পলাতক শক্তি: রিজভী

হত্যার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও একইভাবে হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

হত্যার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও একইভাবে হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. হীরা সোবাহানের ‘চির ভাস্বর শহীদ জিয়া’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, পলাতক শক্তি দেশের বিভিন্ন জায়গায় আবারো নাশকতা করছে। বিভিন্ন তাণ্ডব চালিয়ে সাধারণ মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

এমনকি বিদেশে বসে তারা এআই প্রযুক্তির মাধ্যমে মিথ্যে প্রচারণা চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।রিজভী বলেন, আওয়ামী লীগের সার্বিক সকল নৈরাজ্যকে ধৈর্যের সাথে প্রতিহত করছে সরকার। সকল নাশকতাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা হবে।

Ads