সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক যমুনার কথা পত্রিকার যাত্রা শুরু

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক যমুনার কথা পত্রিকার যাত্রা শুরু

দেশ আমাদের দায়িত্বও আমাদের এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জ থেকে আরো একটি নতুন দৈনিক পত্রিকা প্রকাশিত হলো, যার নাম দৈনিক যমুনার কথা। নতুন ও রঙ্গীন কলেবরে প্রকাশিত দৈনিকটি সকালে শহরের বাজার ষ্টেশন থেকে পত্রিকা বিক্রেতা সমিতির সদস্য ,হকারদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে দেন দৈনিক যমুনার কথা পত্রিকা সম্পাদক ও প্রকাশক বিমিষ্ট ব্যবসায়ি হাজী আব্দুস সাত্তার।

এসময় সিরাজগঞ্জ জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মি,পত্রিকার কলাকুশলী ও পত্রিকা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। এসময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জবাসীসহ সকল স্তরের পাঠকদের সহয়োগিতা কামনা করেন।

Ads