আমেরিকায় জিমে ঢুকে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
আমেরিকায় জিমে ঢুকে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

ওয়াশিংটন ডিসির জিমে বন্দুক হামলার পর পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোগান সার্কেলের এ ঘটনায় হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুলির শব্দ শোনার প্রায় এক ঘণ্টা পর সেখানে ঢোকে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিকে নিজের গুলিতে আহত অবস্থায় পাওয়া যায়।

মধ্যরাতে ইরানে হামলা
১৩ নভেম্বর, ২০২৬

সন্দেহভাজন ব্যক্তি ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা এবং যে জিমে হামলা হয়েছে, তার সদস্য ছিলেন বলে ধারণা পুলিশের।

আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।
হামলাস্থল হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে। এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় কর্তব্যরত এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত ও আরেকজন আহত হন।

Ads