সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভোলা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মনির হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদলের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম উজ্জ্বল ও ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নতুন কমিটি ঘোষণার পর ভোলা জেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা যুবদল কার্যালয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং রাতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করাই এখন নতুন নেতৃত্বের সামনে প্রধান চ্যালেঞ্জ।

Ads