প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি এর কুষ্টিয়া জেলায় ৩০ নভেম্বর আগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় অরোও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Ads