মার্কিন তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছার খবর; আরব সাগরে ট্যাংকারে দুর্ঘটনা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
মার্কিন তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছার খবর; আরব সাগরে ট্যাংকারে দুর্ঘটনা

মার্কিন তৃতীয় বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছানোর একই সময়ে আরব সাগরে একটি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আজ সকালে আরব সাগরে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার খবর জানিয়েছে।

আরব সাগর উত্তর ভারত মহাসাগরের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ। এর উত্তর-পশ্চিমে ওমান সাগর ও হরমুজ প্রণালি এবং পশ্চিমে এডেন উপসাগরের সঙ্গে সংযোগ রয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি।

এদিকে, এসব ঘটনার মধ্যেই গত রাতে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজ জানিয়েছে, ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ বিমানবাহী রণতরির যুদ্ধজাহাজ বহর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অপারেশনাল এলাকায় প্রবেশ করেছে।

ভারত মহাসাগর পাড়ি দিয়ে আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর রণতরিটি আরব সাগরসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধে অংশগ্রহণকারী বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যেই এটি সেখানে পৌঁছেছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও সেখানে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কম রয়েছে।#

Ads