সম্প্রচারের ১১ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
সম্প্রচারের ১১ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন

২০১৫ সালের ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছিল দীপ্ত টিভি। গুণগত মানসম্পন্ন বিনোদনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে এরই মধ্যে দীপ্ত টিভি দর্শক মনে জায়গা করে নিয়েছে।

দেশীয় গল্পের নিজস্ব নির্মাণের ধারাবাহিক নাটকের পাশাপাশি বিশ্বনন্দিত বিদেশি ড্রামা সিরিজ বাংলা ভাষায় সম্প্রচার করেছে দীপ্ত। অনুষ্ঠানগুলো দর্শক আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

এছাড়া, একটানা ১১ বছর ধরে কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ নির্মাণ ও প্রচার করে আসছে দীপ্ত টিভি। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃষকেরা দেশ-বিদেশের নানা কৃষিতথ্য এবং বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে জানতে পেরেছেন। একইভাবে, সত্যনিষ্ঠ সংবাদের জন্য দীপ্ত নিউজের ওপর এত বছর ধরে আস্থা রেখেছেন দর্শক।

১৮ নভেম্বর বুধবার দীপ্ত টিভির ১১ বছর পূর্তিতে উপলক্ষ্যে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ‘। অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা ‘তান্ডব‘। অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসানসহ অনেকে। সঙ্গে দিনভর নিয়মিত আয়োজনে থাকছে দীপ্ত টিভির পর্দায়।

Ads