সাড়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
সাড়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

আবাসিক, সীমান্ত সুরক্ষা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ১৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়।

অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০৪ জনকে হেফাজতে নেয়া হয়।

মধ্যরাতে ইরানে হামলা
১৩ নভেম্বর, ২০২৬

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর হাতে আরও ১ হাজার ১৯৭ জন আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগ করার চেষ্টাকালে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৬২৮ জনকে ফেরত পাঠানোর পাশাপাশি ভ্রমণ নথি বা পাসপোর্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৫৪৯ জন লঙ্ঘনকারীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অপরদিকে ৩ হাজার ৮১৫ জনকে তাদের ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

আইনলঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Ads